আমাদের সম্পর্কে

আবুল বাসার দরজি ফাউন্ডেশন (ABDF) একটি মানবিক ও সামাজিক কল্যাণমূলক প্রতিষ্ঠান, যা সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে। ফাউন্ডেশনটি মানবিক সহায়তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক সচেতনতা এবং দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রমের মাধ্যমে দেশের মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করা, সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন করা এবং শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের মাধ্যমে একটি সচেতন ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা। ABD Foundation বিশ্বাস করে যে মানবতার সেবা করা সবচেয়ে বড় দায়িত্ব। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা বিভিন্ন মানবকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি।

পবিত্র মাহে রমযানে মাসব্যাপি ইফতার বিতরণ

আবুল বাসার দরজি ফাউন্ডেশ এর উদ্যোগে ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

কর্মসংস্থান সৃষ্টিতে ফাউন্ডেশনের উদ্যোগ: বেকারদের অটো রিকশা প্রদান